১. আচরণবিধি ও হয়রানি প্রতিরোধ

আমাদের প্ল্যাটফর্মের সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও পারস্পরিক সম্মান নিশ্চিত করা আমাদের শীর্ষ অগ্রাধিকার। এ লক্ষ্যে আমরা একটি কঠোর আচরণবিধি অনুসরণ করি:

  • আমাদের প্ল্যাটফর্মে যুক্ত কোনো শিক্ষার্থী (ছাত্র বা ছাত্রী) অন্য কোনো শিক্ষার্থীকে সামাজিক মাধ্যম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো উপায়ে কোনো প্রকার বিরক্ত বা হয়রানি করতে পারবে না।
  • অনাকাঙ্ক্ষিত মেসেজ বা অসদাচরণের যেকোনো ধরনের অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
শাস্তিমূলক ব্যবস্থা: বিনা নোটিশে স্থায়ী ব্যান

কোনো শিক্ষার্থীর পক্ষ থেকে হয়রানি বা আপত্তিকর যোগাযোগের অভিযোগ আসলে এবং তা প্রমাণিত হলে, অভিযুক্ত শিক্ষার্থীকে কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ ছাড়াই কোর্স থেকে চিরতরে ব্যান (Ban) বা বহিষ্কার করা হবে এবং কোনো ফি ফেরত দেওয়া হবে না।

২. অ্যাকাউন্ট ও কোর্স শেয়ারিং নিষিদ্ধ

কোর্সের প্রতিটি অ্যাকাউন্ট এবং এর বিষয়বস্তু সম্পূর্ণ ব্যক্তিগত লাইসেন্সের আওতাভুক্ত।

  • শিক্ষার্থীরা তাদের কোর্স অ্যাক্সেসের ইউজার ডিটেইলস (যেমন পাসওয়ার্ড, ইমেইল বা লিঙ্ক) অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন না।
  • কোর্সের ভিডিও ম্যাটেরিয়াল, ওয়ান শট ক্লাস বা সাপোর্টিং পিডিএফ ডাউনলোড করে কোথাও বিতরণ বা আংশিক/পূর্ণাঙ্গভাবে শেয়ার করা যাবে না।
অ্যাকাউন্ট শেয়ারিংয়ের শাস্তি

একই অ্যাকাউন্ট একাধিক ব্যক্তিতে ব্যবহার করা বা শেয়ারিং সনাক্ত হলে শিক্ষার্থীর মেম্বারশিপ কোনো পূর্ব নোটিশ ছাড়াই স্থায়ীভাবে বাতিল করা হবে এবং সাইটে তার অ্যাক্সেস ব্লক করে দেওয়া হবে।

৩. প্রতারণা ও স্ক্যামিংয়ের শাস্তি

প্ল্যাটফর্মে যেকোনো অনৈতিক ও অবৈধ কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

  • ভুয়া ট্রানজেকশন আইডি প্রদর্শন, আর্থিক জালিয়াতি বা যেকোনো ধরনের প্রতারণার চেষ্টা ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • উপরে উল্লেখ নেই এর বাইরেও যদি নতুন কোনো ধরনের স্ক্যামিং বা প্রতারণামূলক ফাঁদ সনাক্ত করা হয়, তবে তার বিরুদ্ধে একই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অনতিবিলম্বে স্থায়ী ব্যান

যেকোনো ধরনের প্রতারণা বা স্ক্যাম ধরা পড়লে শিক্ষার্থীকে কোনো নোটিশ ছাড়াই সরাসরি কোর্স থেকে চিরতরে ব্যান (Ban) করা হবে।

৪. কোর্সে প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ

আমাদের যেকোনো কোর্সে যুক্ত হওয়ার পর শিক্ষার্থীরা নিয়মিত ও প্রাতিষ্ঠানিক সহায়তার অংশ হিসেবে নিম্নলিখিত সুবিধাসমূহ পেয়ে থাকেন:

লাইভ ক্লাস (Live Class): বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত সরাসরি ক্লাস ও প্রশ্নোত্তর সেশন।
রেকর্ডিং ক্লাস (Recorded Class): ক্লাস মিস হলেও যেকোনো সময় দেখার জন্য রেকর্ডেড ভিডিওর লাইব্রেরি।
সাপোর্টিং টিচার হেল্প (Mentor Support): পড়া বুঝতে সমস্যা হলে তা সরাসরি সমাধান করে দেওয়ার জন্য মেন্টর শিক্ষকগণের সাহায্য।
ওয়ান শট ক্লাস (One Shot Class): জটিল বিষয়সমূহ অল্প সময়ে পুনরালোচনার জন্য বিশেষ সিলেবাস-ভিত্তিক ক্লাস।

৫. বই এবং টি-শার্ট সংক্রান্ত নীতিমালা

কোর্সের অতিরিক্ত উপহার সামগ্রী সংক্রান্ত নিয়মাবলী নিম্নরূপ:

ঐচ্ছিক উপহার নীতিমালা

আমাদের কোর্সের সাথে সহায়ক বই এবং ব্র্যান্ডেড টি-শার্ট উপহার দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ঐচ্ছিক। Diploma Mentor শিক্ষার্থীদের এগুলো উপহার হিসেবে দিতেও পারে, আবার বিশেষ পরিস্থিতিতে নাও দিতে পারে। এটি পেইড কোর্স ফি-র কোনো বাধ্যতামূলক অংশ নয়। বই বা টি-শার্ট না দেওয়া হলে তা কোর্স বাতিল বা রিফান্ডের দাবি হিসেবে গণ্য হবে না।

৬. নীতিমালা পরিবর্তন ও কর্তৃপক্ষের অধিকার

ডিপ্লোমা মেন্টর যেকোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ অধিকার রাখে:

  • উপরে বর্ণিত যেকোনো নোটিশ, রুলস বা নীতিমালা পরিবর্তনের সম্পূর্ণ ক্ষমতা ও অধিকার Diploma Mentor যেকোনো সময় সংরক্ষণ করে।
  • যেকোনো সংশোধিত নিয়ম ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই তা সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য ও কার্যকর হবে।